1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

বিলাইছড়িতে ইউপি নির্বাচনঃ মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জন সহ মোট ৬ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩০২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি ( রাঙ্গামাটি )প্রতিনিধিঃ- বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জন সহ মোট ৬ জন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

 

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায় যে, চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন তিনি হলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ভূবন জয় তঞ্চঙ্গ্যা। এইসব বিষয়ে ভূবন জয়ের সঙ্গে ফোনে কথা হলে বা কি কারণে প্রত্যাহার করলেন বলে জানতে চাইলে-তিনি স্ব- ইচ্ছায় প্রত্যাহার করেছেন বলে জানান। অন্য সাধারণ সদস্যরা হলেন, কেংড়াছড়ি ইউনিয়নের ৩ জন ও ফারুয়া ইউনিয়নের ২ জন বলে জানা যায়।

 

 

একদিকে, ১ নং বিলাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মধ্যে একজন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভদ্রসেন চাকমা প্রতীক নৌকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনীল কান্তি দেওয়ান প্রতীক আনারস ও অমিতাভ তঞ্চঙ্গ্যা(মিথুন) প্রতীক টেবিল ফ্যান। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ ২৪ জন।

 

অন্যদিকে, ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন তার মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রামাচরণ মার্মা (রাসেল)প্রতীক নৌকা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমরজীব চাকমা প্রতীক আনারস, সমতোষ চাকমা প্রতীক চশমা,টিপু চাকমা প্রতীক ঘোড়া আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে জ্ঞান তালুকদার সহ ১৯ জন।

 

 

আরেক দিকে,৩ নং ফারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে ১ জন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা প্রতীক আনারস, চাথোয়াই মার্মা প্রতীক ঘোড়া ও নির্মল তঞ্চঙ্গ্যা প্রতীক টেলিফোন । আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা সহ ৩১ জন।

 

 

তাহলে, সবমিলিয়ে বিলাইছড়ি উপজেলায় ৪ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন এবং সাধারণ সদস্য ৭৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন । সব মিলিয়ে (১১+২৪+৭৪+২) (এক এক এক) ১১১ জন আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে অংশ গ্রহন করছেন বলে জানা যায়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT