1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

বিলাইছড়িতে আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে ১৩ তম দানোৎত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলার ১ নং ইউনিয়নে আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটির ও দায়ক/দায়িকার উদ্যোগে দানোত্তম মহান কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

৬ নভেম্বর শনিবার সকালে ১ম পর্বে বুদ্ধ পূজা, সংঘদান,অষ্টপরিষ্কারদ­ান ও পিণ্ডদান এবং বিকালে ২য় পর্বে কঠিন চীবর দান ও পবিত্র ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা সভাপতি আর্য্যলঙ্কার ভিক্ষু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,জ্যোতিলঙ্কার ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি শুভময় চাকমা প্রমূখ।

 

দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT