1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বিমানবন্দরে আটকে দেওয়া হলো জ্যাকুলিনকে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৭৫ বার পঠিত

দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো জ্যাকুলিনকে। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে রোববার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোটিশের পর এই ঘটনা ঘটল।

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে জ্যাকলিনের বিদেশ যাওয়া আটকে গেল বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে। আটকে দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে বলে ইডি সূত্রে জানা গেছে।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রশ্ন উঠছে। আর্থিক প্রতারণার একটি মামলায় সুকেশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি।

সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, এক ওষুধ কোম্পানির মালিক শীবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লীনা পল। সেই মামলায় গ্রেফতার হন ওই দম্পতি।

গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার ওই প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে। ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT