1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বিজলী ক্যাবলস সেরা বিক্রেতা বিবেচিত হয়েছে মেসার্স টপ স্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

এম এফ এইচ রাজু,

পিরোজপুর প্রতিনিধিঃ

 

বরিশালের হোটেল গ্রাউন্ড পার্কে আজ (৩ নভেম্বর) বিকাল ৩ টায় আর এফ এল বিজলী ক্যাবলস আয়োজিত পরিবেশক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়৷

 

পিরোজপুরে আর এফ এল বিজলী ক্যাবলস এর শোরুমের ২০২০-২০২১ এর সেরা বিক্রেতা হিসেবে বিবেচিত হয়েছে মেসার্স টপ স্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স নামক প্রতিষ্ঠানটি৷

 

এসময়ে, আরএফএল বিজলী ক্যাবলস এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ইঞ্জিনিয়ার হাসান নাসির ও জেনারেল ম্যানেজার, মোস্তাফিজুর রহমান সেরা বিক্রেতা পুরস্কার বিতরণ করেন৷

 

এতে পিরোজপুরের ডিলার মেসার্স টপ স্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা মোঃ শাওন হোসেন সেরা বিক্রেতা প্রথম পুরস্কার গ্রহন করেন৷

 

বক্তব্যে তিনি বলেন, আজ আমি অনেক আনন্দিত, পিরোজপুর জেলার সকল থানা ও উপজেলায় ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান মেসার্স টপস্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স৷

 

আমার দীর্ঘ আট বছরের প্রচেষ্টায় গড়ে তোলা প্রতিষ্ঠান আজ আমাকে সাফল্যের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে৷

এটাই আমার প্রতিষ্ঠানের সর্বপ্রথম পাওয়া সেরা বিক্রেতা পুরস্কার৷

 

তাই সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আর এফ এল বিজলী ক্যাবলসকে সেই সাথে ধন্যবাদ জানাই পিরোজপুর জেলার সকল থানা ও উপজেলার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে যারা আজ আমাকে সেরা বিক্রেতা হিসেবে বিবেচিত হওয়ায় সহযোগিতা করেছেন৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT