1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবানে বিভিন্ন উপজেলায় অসহায় পরিবারকে সেনাবাহিনীর সহায়তা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার পঠিত

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি।

 

বান্দরবান জেলার ভিবিন্ন উপজেলায় অসহায় পরিবারের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাইমেশিন, সোলার প্যানেল, ছাগল, কৃষি যন্ত্রপাতি এবং শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। এ সময় তিনি বলেন,পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগিতা প্রদান করে থাকি। দুর্গম এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।

 

বক্তারা বলেন, আমরা সবাইকে নিরাপত্তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় পার্বত্য অঞ্চলের সবাইকে শামিল করতে চাই। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে তাদের প্রয়োজনীয়সামগ্রী দিতে পেরে আমরা আজ অনেক আনন্দিত এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সোমবার (১ নভেম্বর) সকালে বান্দরবান, আলীকদম, রুমা, নাইক্ষ্যংছড়ি ও বলিপাড়া সেনা জোনের যৌথ উদ্যোগে এ সব পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

৭৫টি পরিবারের মাঝে ১১টি কৃষি যন্ত্রপাতি, দুটি পানি সেচের মেশিন, ২৭টি ছাগল, একটি গরুর বাছুর, একটি হস্তচালিত তাঁত, আটটি সোলার প্যানেল, ২৪টি সেলাইমেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বান্দরবান সেনা জোন কমান্ডার, সেনাকর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT