1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ফেনীর নতুন এসপি আব্দুলাহ আল মামুন দায়িত্ব নিবেন আজ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

ইউসুফ মুন্সী,ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীতে বদলি হওয়া নতুন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করতে পারেন। তিনি বিদায়ী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর স্থলাভিষিক্ত হবেন।

 

গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আব্দুল্লাহআল মামুন সহ সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়। একই আদেশে খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহা-পরিদর্শক পদে পদায়ন করা হয়।

 

ফেনীতে বদলির পূর্বে আব্দুল্লাহ আল মামুন পুলিশ

হেডকোয়ার্টার্সের এআইজি (এমটি এন্ড ওয়ার্কশপ) এবং অতিরিক্ত দায়িত্বে এআইজি (এডুকেশন) হিসেবে কর্মরত ছিলেন। সৎ,দক্ষ, অভিজ্ঞ এবং কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘বেস্ট ম্যান কাপ’ লাভ করেন। প্রশিক্ষণ শেষে তিনি এএসপি, পুলিশ হেড কোয়ার্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিএমপি হিসেবে কাজ করেছেন। বর্তমান আইজি ড. বেনজীর আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার থাকাকালীন উনার স্টাফ অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া তিনি অতিরিক্ত এসপি হিসেবে মুরাদনগর সার্কেল, কুমিল্লা-১, গোপালগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় সুনাম এবং সাহসিকতার সাথে কাজ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি আইপিও হিসেবে দারফুর, সুদানে কাজ করেছেন। ইউএনওমিড এপার্ট হিসেবে জর্ডানের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

পেশাগত জীবনে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়াত এবং ভিআইপি প্রটেকশন ট্রেনিং গ্রহণ করেছেন। এছাড়াও যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ (Chevening Scholarship) এর আওতায় ডিফেন্স একাডেমি, যুক্তরাজ্য থেকে সিকিউরিটি সেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ডিগ্রী অর্জন করেছেন। তিনি সরকারি এবং ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মিশর, তুরস্ক,আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং নেপাল ভ্রমণ করেছেন।

 

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতক (সম্মান) পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের গর্বিত জনক। তার সহধর্মিণী শামীমা আকতার রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT