1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শোডাউন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বিশাল শোডাউন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় শুভেচ্ছা জানিয়ে শোডাউন করা হয়।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ হাফিজ কমপ্লেক্স থেকে বিশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

 

কাউন্সিলর আজাদের নেতৃত্বে মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে চলছে। সেই উন্নয়নের ধারায় সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর থেকেই ৬ লেনের এই মহাসড়ক বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

 

এছাড়া মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি সিলেটকে বদলে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব ও পররাষ্ট্রমন্ত্রীর সফল কূটনৈতিক তৎপরতায় আজ দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT