1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

পুলিশের ‘হয়রানি’ বন্ধে ২১ নভেম্বর সিলেটে পরিবহন ধর্মঘট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধসহ আরও ৪ দফা দাবিতে আগামী ২১ নভেম্বর থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেটের পরিবহণ শ্রমিকরা।

 

বাকী দাবিগুলো হলো- সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং চট্ট ২০৯৭) এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন ও প্রহসনমূলক নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল, মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর নেতৃবৃন্দের উপর থেকে দায়েরকৃত মামলা প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছোয়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ এবং বিভিন্ন পৌরসভার নামে সকল প্রকার টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সাসহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা।

এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন (রেজি নং বি ১৭২৪) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়। দাবিগুলো মানা না হলে আগামী ২১ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন পরিবহণ নেতারা।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রেজি নং বি ১৭২৪ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, সহ সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং ২০৯৭ এর সভাপতি খলিল খান, কার্যকরি সভাপতি মতচ্ছির আলী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT