1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

পিরোজপুরের সেই গুলিবিদ্ধ যুবলীগ নেতা আর নেই ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

 

এম এফ এইচ রাজু,পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ (৩২) মারা গেছেন। রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন।

 

তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে মারা যান শুভ।

 

নির্বাচনী সহিংসতায় গুলি ছোড়ার ঘটনার পর পরই অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এরপর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

 

শুভর মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের জনগন শোক প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT