1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত।

পাঁচ নেতাকে বহিষ্কার করলো সিলেট জেলা আ.লীগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃ

সিলেট জেলা আওয়ামী পাঁচ নেতাকে বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে বহিষ্কার করা হয়।

 

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।

 

বহিষ্কৃতরা হলেন- জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রব আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, ফ্রান্স আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন ও মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আছন মিয়া।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিলেট সদর উপজেলার দুটি ইউনিয়নে পাঁচ আওয়ামী লীগ নেতা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা দলীয় স্বিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাই দলের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মানিক মিয়া, আশ্রব আলী ও জয়নাল আবেদীন জালালাবাদ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আছন মিয়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোল্লারগাঁও ইউনিয়নে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT