1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় শার্শায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

 

আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় শার্শা উপজেলার ৩ ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার ও স্থায়ীভাবে বহিষ্কারের জন্য যশোর জেলা ছাত্রীলীগের নিকট সুপারিশ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাময়িকভাবে বহিষ্কার ও স্থায়ীভাবে সুপারিশকৃত বহিষ্কারের বিষয়ে জানানো হয়।

 

সাময়িকভাবে বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, ১১ নং নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন আহম্মেদ, ৮ নং বাগআচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম সরদার বাপ্পি ও বাগআচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শুভ।

 

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার বলেন, বহিষ্কৃত নেতারা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT