1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

নেত্রকোণায় মেয়েদের প্রীতি ভলিবল ম্যাচ/২০২১ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

 

শামীম তালুকদার ।

‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার’ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা এর যৌথ আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে ম্যাচটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণা সদর সার্কেল মোরশেদা আক্তার। উক্ত ম্যাচে মেয়েদের দুটি দল অংশগ্রহন করে। লাল দল ও সবুজ দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শেষে লাল দল বিজয়ী হয়।

 

খেলা উপভোগ করতে মাঠের চার পাশে বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মাদক বিরোধী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলার নির্বাহী পরিচালক মো: আলী হয়দার রাসেল এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোণা সদর সার্কেল মোরশেদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মো: আব্দল গফুর, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিনা আক্তার প্রমুখ।

 

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নেত্রকোণা এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও নেত্রকোণা জেলা মহিলালীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ম্যাচ পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহিদুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT