1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

নেত্রকোণায় জাতির পিতার ম্যুরাল উন্মোচিত শামীম তালুকদার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

 

শামীম তালুকদার ।

 

এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নেত্রকোণার প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার ম্যুরাল উন্মোচিত হল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষকগণসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে মুজিব জন্ম শত বর্ষে এই মহান উদ্যোগ সম্পন্ন হলো।

 

সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতিতে আজ সকাল দুপুর ১২টায় জাতির পিতার এই ম্যুরাল উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নেত্রকোণা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোণো জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্জ্ব নজরুল ইসলাম খান প্রমুখ।

 

অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন দত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা ও স্বাগত বক্তব্য রাখেন দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT