1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

নিখোঁজ কনস্টেবল,এক বছরেও সন্ধান পায়নি পুলিশ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

পুলিশ কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ পুলিশ কনস্টেবলের সন্ধান না পেয়ে ঠাকুরগাঁওয়ে নিখোঁজ রাজিউর ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

 

বুধবার দুপুরে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর স্ত্রী ফাতেমা আক্তার ও তাঁর মা মনোয়ারা বেগম।

 

নিখোঁজ পুলিশ কনস্টেবলের বাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জলগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। তিনি পুলিশ কনস্টেবলের নিয়োগ পেয়ে পঞ্চগড়ের আটোয়ারী থানায় যোগ দেন। সেখান থেকে অজ্ঞাত কারণে তাঁকে ক্লোজ করে পঞ্চগড় পুলিশ লাইনে পাঠায় উর্দ্ধতন কর্তৃপক্ষ।

 

সাংবাদিক সম্মেলনে তাঁর মা মনোয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ২৮ আগস্ট তাকে বাড়ীতে আসার জন্য ছুটি দিলে পুলিশ লাইন থেকে বের নিখোঁজ হয় ওই পুলিশ কনস্টেবল। এরপর থেকে সকল স্থানে খোঁজাখুজি সন্ধান পায়নি তাঁর পরিবার। সন্ধান চেয়ে পঞ্চগড় থানায় সাধারণ ডাইরী করার এক বছর সময় পার হয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী জেলার গোয়েন্দা বিভাগের হাশিবুল ইসলামসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট একাধিকার আমার ছেলের সন্ধাননে গেলেও তাঁরা কোন সহযোগিতা করেনি। উল্টো আজ কাল আসবে বলে কালক্ষেপন করছেন।

 

তাঁর মা আরও বলেন, নীলফামারী জেলার গোয়েন্দা বিভাগের হাশিবুল ইসলামের সাথে সু-সম্পর্ক থাকায় ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করলেও এক বছরও খোঁজ মেলেনি রাজিউরের।

 

পুলিশ কনস্টেবলের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, দীর্ঘ এক বছর ৩ বছরের ছেলে সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কর্তৃপক্ষ তার বেতন ভাতা বন্ধ করে দিয়েছে। স্বামীকে না ফিরে পেলে অনাহারে রাস্তায় দাড়াতে হবে। স্বামীকে ফিরে পেতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT