1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নিখোঁজের দুদিন পর সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

সিলেটে নিখোঁজের দুদিন পর সুরমা নদী থেকে রোমানা বেগম (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার কানিশাইল এলাকাস্থ সুরমা নদীতে রোমানা বেগমের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানা বেগমের লাশ শনাক্ত করেন। রোমানা বেগম অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম (৩৭) শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মহিলা নিখোঁজ হন। এরপর আর তিনি আর বাসায় আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে ওই মহিলার কোন সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী ( ডায়েরী নং- ২০৬৪) করেছেন রোমানা বেগমের স্বামী আব্দুল হামিদ।

 

ওসি বলেন, ফায়ার সার্ভিসের সহযোগীতায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদেন্তর পর বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT