1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

নাগরপুরে নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ;সড়ক অবরোধ করে বিক্ষোভ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

 

 

 

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ

 

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান খান শাকিল তার নির্বাচনী প্রচারনায় বাধার অভিযোগ তুলেছেন। এরই প্রতিবাদে ধুবড়িয়া তেরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী শাকিলের সমর্থকরা।

 

বুধবার( ২৪ অক্টোবর), দুপুরে ধুবড়িয়া তেরাস্তা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় চেয়ারম্যান প্রার্থী শাকিল বলেন,আমি ধুবড়িয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম।আজ কাচপাই এলাকায় আমার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালাতে গেলে নৌকার প্রার্থী মতিয়ারের ছেলে সরোয়ার গং বাধা দেয় ও আমার কর্মীদের নানা রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একই সাথে মাননীয় ডিসি, এসপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।

 

এ সময় প্রায় ৪০ মিনিট টাংগাইল আরিচা আঞ্চলিক সড়কের ধুবড়িয়া তেরাস্তা রোড যানবাহন চলাচল বন্ধ থাকে।

 

পরে স্থনাীয় প্রশাসন ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে ধুবড়িয়ায় উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT