1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

নাগরপুরে একত্রে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন নৌকা প্রার্থী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরের ১১ টি ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী গণ নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী এর নেতৃত্বে একত্রে সরকারি মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। আজ (১ নভেম্বর) বেলা ২ ঘটিকায় উপজেলা দলীয় কার্যালয় থেকে ১১ জন নৌকা প্রার্থী একত্রে মিছিল নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে এবং নিজ নিজ ইউনিয়ন নির্বাচনী বুথে স্ব স্ব মনোনয়নপত্র জমা প্রদান করেন।

সকলে মিলে একত্রে মনোনয়নপত্র জমা প্রদান প্রসঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী বলেন, আমরা সব নৌকা প্রার্থী একত্রে মনোনয়নপত্র জমা দেওয়ায় নাগরপুরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং সামনে নির্বাচনে নৌকার বিজয় হবেই ইন’শাল্লাহ।

প্রতিটি নির্বাচনী বুথ পরিদর্শন শেষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আজ উৎসব মুখর পরিবেশে সব নৌকা প্রার্থী সহ আমরা উপজেলা আওয়ামী লীগ মিলে মনোনয়নপত্র দাখিল করেছি। ২৮ তাখির নির্বাচনে নাগরপুর উপজেলাবাসী তাদের পছন্দের নৌকা প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।

আজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং পরবর্তীতে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (সহবতপুর), মোঃ শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মোঃ জজ কামাল (মামুদনগর), মোঃ শামীম খান (পাকুটিয়া), মোঃ হামিদুর রহমান (ভাদ্রা), মোঃ শওকত হোসেন (বেকড়া), মোঃ মতিয়ার রহমান (ধুবড়িয়া), মোঃ শরিফুল ইসলাম (মোকনা), মোঃ আবুল হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা)।

উল্লেখ্য, ৩য় তফসিল অনুযায়ী নাগরপুরের ভাড়রা ইউনিয়ন ব্যাতিত সকল ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT