1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় নৌকায় বিজয়ী – আল মুজাহিদ হোসেন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

মোঃ নাজমুল হক মণি ঃ

নরসিংদী ।

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আল মুজাহিদ হোসেন তুষার।

 

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে রাত ৮ টার দিকে এ ফলাফল জানানো হয়।

 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্রার্থী আল মুজাহিদ হোসেন নৌকা প্রতীকে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী তানজিরুল হক মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ১৪ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ইকরাম হোসেন ৪৬১ ভোট পেয়েছেন।

 

পরে বিপুল ভোটে বিজয়ী হওয়া নৌকা প্রতীকের আওয়ামী লীগের আল-মুজাহিদ হোসেন কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মেছবাহ উদ্দিন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বোতাম টিপে ভোট দিয়েছেন ঘোড়াশাল পৌর এলাকার ভোটাররা।

 

নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

প্রথম শ্রেণির শিল্প কলকারখানা সমৃদ্ধ পৌরসভা। এই পৌরসভাটির ৯টি ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৮৬টি বুথে এই ভোট গ্রহণ হয়। মোট ৬২ হাজার ২৪৮ জন ভোটারের মধ্যে পুরুষ ৩১ হাজার ৮৬১ ও নারী ৩০ হাজার ৩৮৭ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩০ হাজার ৭৩৯টি।

 

সরেজমিনে অন্তত ১০টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো ভোট কেন্দ্রেই ভোট দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মোট ৯টি ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করেন।

 

এছাড়াও র‌্যাবের তিনটি টিম ও তিন প্লাটুন বিজিবি পুরো পৌর এলাকায় টহল দেয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, ঘোড়াশাল পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

এতে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের আল-মুজাহিদ হোসেন তুষার। মোট ৩০ হাজার ৭৩৯ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে। ভোটের গড় ৪৯ দশমিক ৩৭ শতাংশ ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT