1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নড়াইলে সাপ্তাহিক মাস্টার প্যারেড পরিদর্শন করলেন – এসপি প্রবীর কুমার রায়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

সকাল সাড়ে ৮টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল।

সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সরকারি মালামালের হেফাজত, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মটরসাইকেল না চালানো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়া পুলিশ সদস্যদের কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT