1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

সন্তোষ কুমার সাহা,ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

৭ নভেম্বর রবিবার সকাল ১০ টায় দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া শেষে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফেরদৌস খান এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী (চপল), প্রধান বক্তা হিসেবে পৌর বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, সাবেক দপ্তর সম্পাদক সন্তোষ কুমার সাহা উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন, ছাত্র নেতা রুবেল হোসেন রতন, মুনছুর, রুমন, মওদুদ ও যুবদল নেতা মোসাদ্দেকুল ইসলাম, প্রমূখ।

এছাড়াও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছা. সেলিনা আক্তার, পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. বেলী খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামীতে কেন্দ্র থেকে যে কর্মসূচী আসবে সেটাই আমরা পালন করবো। আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT