1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

নওগাঁর ধামইরহাটে দিনের বেলায় অভিনব কায়দায় চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাট পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চকযদু গ্রামে গতকাল ৩০ অক্টোবর বিকেলে আনুমানিক সোয়া পাঁচটার(৫-১৫মিনিট) দিকে মৃত ইদ্রিস আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম দর্জির বাড়িতে দুর্ধর্ষ চুরি সঙ্ঘটিত হয়েছে। চুরি হওয়া বাড়ির গৃহকর্তা টেইলার্স মাস্টার হিসেবে কাজ করেন। তাঁর দীর্ঘদিনের জমানো কষ্টার্জিত অর্থের সবকিছু হারিয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়ে গেছে।

তাঁর পরিবারের কাছ থেকে জানা যায়, ঘরের সানসেটের উপরে পুরনো অ্যালুমিনিয়ামের কলসের ভিতরে রাখা এক লক্ষ টাকা, ওয়ারড্রবের ডয়ার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং পাশের ঘরের বিছানার নিচ থেকে বিশ হাজার টাকা ও দুইটি স্বর্ণের কানের দুল সহ একটি গলার চেইন চোরেরা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী টেইলার্স মাস্টার জাহিদুল ইসলাম বলেন, ভাবছিলাম ওই টাকা দিয়ে গরু সহ কিছু জমি বর্গা নেবো এরই মধ্যে আমার জীবনের উপার্জিত সমস্ত অর্থ চুরি হয়ে গেলো।

৬ নম্বর ওয়ার্ড কমিশনার ফারুক হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে আমার ওয়ার্ডে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরের অত্যাচারে সাধারণ মানুষ ঘুমাতে পারছে না।

তিনি আরো বলেন, সন্ধ্যার পর একটি সংঘবদ্ধ গ্রুপ এসব কাজ করছে। প্রশাসনের উচিত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা। তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি তদন্ত টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT