1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২২৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে শাহাজান আলী (৬৮) নামের এক বৃদ্ধ গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার নামক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত খয়ের উদ্দিনের ছেলে।

 

ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ঘটনার দিন সকালে শাহাজান আলী এবং তার স্ত্রী দুজনে একসাথে ধামইরহাট সদরে আসেন। পরে সদর থেকে নিজ বাড়িতে ফিরে স্ত্রীর চোখকে আড়াল করে হঠাৎ মাটির দোতালা ঘরের তীরের(বর্গার) সাথে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন সেজন্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে সকলে ধারনা করছেন বলেও জানান তিনি। নিহত ব্যক্তি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক ।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এবিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT