1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

দুর্বৃত্তদের দেয়া আগুনে সিএনজি ভস্মীভূত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

আবদুল জলিল, পার্বত্য চট্টগ্রাম ব্যুরো।

 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি ভস্মীভূত হয়েছে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়ির গেইটের ভেতরে রাখা সিএন্ডজিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। চেষ্টা করেও অটোরিকশাটি আগুনে পুড়া থেকে রক্ষা করতে পারেনি গাড়ির মালিকের স্বজনরা। গাড়িটি বল্টুরাম টিলা এলাকার আবদুল আজিজের ছেলে মোঃ ফারুক এক বছর পূর্বে লাখ টাকা ঋণ নিয়ে এটি ক্রয় করেছিলেন।

 

সিএনজি’র মালিক ফারুক জানান, প্রতিনিদিনের মত গাড়িটি গেইটের ভিতরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাত ২টা ৪০ মিনিটের সময় প্রতিবেশিদের আগুন আগুন বলে আত্মচিৎকারে বের হয়ে দেখেন তার দৈনিক রোজগারের শখের গাড়িটি জ্বলছে। স্বজনরা আগুন নিভানোর ব্যর্থ চেষ্টা করলেও মহুর্তে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় তিনি রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

 

ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি নিশংসতা। আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা। যে বা যাহারা করুক দোষীদের বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

 

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির মালিককে থানায় আসতে বলেছি অভিযোগমূলে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT