1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

দীঘিনালায় তিন ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে নৌকার প্রার্থীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার পঠিত

 

 

মো. মহাসিন মিয়া, দীঘিনালা।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ৩ টি ইউপি’তে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ২০২১। ইতিমধ্যে নির্বাচনী প্রতিক পেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা৷ ব্যানার পোস্টারে ছেয়ে গেছে সারা গ্রাম। দীঘিনালার তিনটি ইউপি’তে এবার চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১ নং মেরুং ইউপি’তে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মাহমুদা বেগম, ২ নং বোয়ালখালী ইউপি’তে মো. মোস্তফা এবং ৩ নং কবাখালী ইউপি’তে মো. আবদুল বারেক।

 

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, এবারের নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে বাংলদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। কারণ বর্তমান সরকারের উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই সাধারণ জনগণ উন্নয়নের দ্বারা আব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেবেন বলে প্রত্যাশা করেন তারা। অপরদিকে তিন ইউপি’তে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তা ও প্রচার-প্রচারনায়ও দ্বিগুন এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা।

 

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক যে সকল প্রর্থীদের দিয়েছেন আমরা যার যার অবস্থান থেকে নৌকার বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছি। শ্রম, মেধা, অর্থ যা প্রয়োজন তা আমরা আমাদের সর্বচ্চ দিচ্ছি। তাছাড়া বিগত সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে দীঘিনালায় ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান, এরজন্যই উন্নয়নের ধারা আব্যাহত রাখতেই জনগন আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। তিনি এও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে পৌছে দিতে আওয়ামী লীগের মনোনীত প্রর্থীদের জয়ের বিকল্প নেই।

 

১ নং মেরুং ইউপি’র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদা বেগম বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উপজেলাগুলো এক সময় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা একদম ভালো ছিলোনা। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ি (২৯৮) নং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি’র) নেতৃত্বে অসম্ভবকে বাস্তবে রুপান্তর করা হয়েছে। তাছাড়া দীঘিনালাতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম’র নেতৃত্বে মানুষ আজ আস্থার ঠিকানা ফিরে পেয়েছে। এরজন্যই সাধারণ জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা আব্যাহত ও আস্থার ঠিকানা ধরে রাখতে চায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT