1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ২ বাস আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

 

মোঃ আতিকুল ইসলাম ।

 

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তরঙ্গ প্লাস কোম্পানির দুটি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

 

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন,তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

 

তিনি সাংবাদিকদের বলেন, সকাল দশটার দিকে সাত কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে আসার সময় শাহবাগ এলাকায় তরঙ্গ প্লাস বাসের হেলপারের মারধরের শিকার হয়েছি। তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন বাসের হেলপার। পরে ভাড়ার তালিকা দেখতে চাইলে আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন হেলপার। একপর্যায়ে মারধর করে আমার টি-শার্ট ছিঁড়ে ফেলেন চোখের নিচে ব্যথা পেয়েছেন ওই শিক্ষার্থী।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমি বাস থেকে নেমে বিষয়টি স্থানীয় পুলিশ বক্সে জানাই। এরপর কলেজে এসে ছেঁড়া টি-শার্ট গায়েই পরীক্ষা দিই। তাদের মারধরের কারণে আমার চোখের নিচে ও হাতে ব্যাথা পেয়েছি। কয়েক জায়গায় কেটেও গিয়েছে।

 

বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে মালিকপক্ষের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন আটক হওয়া দুই বাসের চালক ও সহকারীরা।

 

বাসের চালক রায়হান বলেন, গাড়ি নিয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে যাচ্ছিলাম৷ কিছু ছাত্র গাড়িতে উঠে যাত্রী নামিয়ে গাড়ি ঘোরাতে বলে৷ পরে ঢাকা কলেজের পাশের নায়েমের গলিতে এনে গাড়ি থামায়ে বসে থাকতে বলে৷ এখন গাড়ি নিয়ে এখানেই বসে আছি ৷ আমরা কিছু জানি না৷ বিষয়টি আমরা মালিকপক্ষকে জানিয়েছি। তারা আসছেন। এলে হয়তো আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT