1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

ডুমুরিয়ার মাগুরখালী ইউপি’র ১টি ওয়ার্ডে সদস্য পদে পুন:ভোট গ্রহনে চাচা বিজয়ী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

 

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ইউপি’র ১নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে আবারো ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

গতকার খোরেরাবাদ কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে প্রার্থী আহম্মদ আলী সরদার বিজয়ী হয়েছেন।

গত১১ নভেম্বর নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়ায় দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে পুনরায় এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদ্বয় সম্পর্কে চাচা-ভাইপো। জানা যায়, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউপি’র ১নং ওয়ার্ডের খোরেরাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী আহম্মদ সরদার(তালা প্রতিক) ও ইউনুচ সরদার(মোরগ প্রতিকে) সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল ঘোষণা অসমাপ্ত থাকে। তারা দু’জনই ২৪১ করে ভোট পান। ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোরেরাবাদ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী আহম্মদ আলী তালা প্রতিকে ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতিকে ইউনুছ আলী সরদার পেয়েছেন ৪৬৮ ভোট। খোরেরাবাদ কেন্দ্রে চারটি গ্রামের মোট ভোটার সংখ্যা ১হাজার ৩৩৬ জন ভোটারের মধ্যে ১হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সম্পর্কে চাচা-ভাইপো বলে জানা গেছে। পুনরায় ভোট গ্রহন উপলক্ষে প্রশাসনের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা গ্রহন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT