1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

চাটখিলে হাতের মেহেদী না শুকাতেই বিয়ের ৭ দিন পর নববধূ পলির আত্মহত্যা । 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৬৯ বার পঠিত

মোঃ মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

সদ্য বিয়ের পিড়িতে বসা, পলি আক্তারের হাতের মেহেদী না শুকাতেই নববধুর আত্মহত্যা খবর পাওয়া গেসে।

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিয়ের সাত দিন পর পলি আক্তার (২১) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত পলি আক্তার একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বাবুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রামনারায়ণপুর ইউনিয়নের পলি আক্তারের সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়ির প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। সোমবার (১১ অক্টোবর) ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন পলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত ভাবে কোনো অভিযোগ করেনি।

 

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT