1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

চাটখিলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

মনির হোসেন ।

‘শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।

নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম পর্ব অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান।

দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন ও মোঃ জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী (বিএসসি), প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ছায়েদুর রহমান শহিদ, আবুল হোসেন (বিএসসি), ম্যানেজিং কমিটির সদস্য নয়ন পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, সহকারী শিক্ষক আবু তাহের প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ ওমর ফারুক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT