1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

চাটখিলের রেজ্জাকপুর গ্ৰামে, গভীররাতে তালা ভেঙে ৪টি দোকানে চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টোর:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রাজ্জাক পুর গ্রামে গভীর রাতে দোকান চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়ার গেছে।

গতকাল ৩১/১০/২০২১ইং রাতে ৪নং বদলকোট ইউনিয়নের রেজ্জাক পুর গ্ৰামের অন্তর্গত চুড়িবাড়ীর দরজা নামে পরিচিত এলাকার ৪টি দোকানে তালা ভেঙে চুরি করে নগদ অর্থ ও মালামাল নিয়ে চোরেরা পালিয়ে যায়।

আইন শৃঙ্খলার অবনতির কারণে নতুন করে আবারো চোরের উপদ্রপ দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানায়।

বিগত সময়ে ও এলাকায় বহু দোকানপাট চুরি হয়েছিল। সে গুলোর ব্যাপারে ও আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করতে দেখা যায় নি। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা গেছে।

রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল থাকলে, চুরি ডাকাতির মতো অপ্রিতিকর ঘটনা গুলো ঘটতো না ,বলে জনগণের বিশ্বাস।

চাটখিল থানার এস, আই, আমিরুল ইসলাম ,ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন। কাটা তালা সহ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT