1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ৪২তম বিসিএস এ সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত রিমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার পঠিত

নয়ন ঘোষ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ।

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ( তিন ) ওয়ার্ডের বাসিন্দা সোনিয়া আক্তার রিমা ৪২তম বিসিএস এ সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

 

দেশে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ৪২তম বিসিএস বিশেষ থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে সুপারিশ নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস বিশেষ পরীক্ষা-২০২০ এর মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জনের ২ হাজার শূন্যপদ পূরণে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার পদ যোগ করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জনের মোট ৪ হাজার পদে সুপারিশের জন্য পত্র পাঠানো হয়।

 

৪২তম বিসিএস বিশেষ পরীক্ষা-২০২০ এ এমসিকিউ টাইপ লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT