1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

চলন্ত বাসে শাবি ছাত্রীকে যৌন হয়রানি, যুবকের দণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার পঠিত

 

এম এ রশীদ বিশেয প্রতিনিধিঃঃ

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মোবাইল ফোনে পর্নোভিডিও দেখিয়ে যৌন হয়রানি ও অশালীন অঙ্গভঙ্গি করায় এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

জানা যায়, সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের (চট্ট-মেট্রো-ব-১১-১০৮৬) ভিতরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে হট্টগোলের আওয়াজ শুনতে পান শেরপুর হাইওয়ে থানার পুলিশের টহলরত দল। এসময় গাড়ি থামিয়ে গাড়ির চালক ও সুপারভাইজারের কাছে সার্জেন্ট শিবলু মিয়া এ বিষয়ে জানতে চান। তখন গাড়ির চালক ও সুপারভাইজার জানান, একজন পুরুষ যাত্রী ও একজন নারী যাত্রীর (শাবি শিক্ষার্থী) মধ্যে ঝামেলা হচ্ছে। গাড়িতে থাকা পুরুষ যাত্রী শেরপুরে নামতে চাইলে নারী যাত্রী তাকে নামতে না দিয়ে তাকে সিলেটে নিয়ে যেতে চাচ্ছেন।ওই সময় নারী যাত্রী পুলিশকে জানান, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান করছে।

 

ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ সুপার সিলেট রিজিয়নের নির্দেশক্রমে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার সদর মোস্তাফিজুর রহমান। এসময় তিনি ঘটনার বিবরণ শুনে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোবাইল কোর্ট মামলা (নং-৭১) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে বিনাশ্রমে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে আসামীকে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেরপুর হাইওয়ে থানার (ওসি) মো. নবীর হোসেন জানান, চট্টগ্রাম হতে সুনামগঞ্জের উদ্দেশ্যে সোমবার রাত সাড়ে ৯ টায় ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটিতে বি-৪ সিটে বসা ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মো. আব্দুর রউফের ছেলে মো. মাহবুবুর রহমান (২৬)। তার পেছনের ই-৪ সিটে বসা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্রীকে মাহবুব তার নিজের মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখিয়ে দেখিয়ে দীর্ঘক্ষণ যাবত বিরক্ত করেন ও মেয়েটির দিকে বার বার তাকিয়ে বিভিন্নভাবে খারাপ অঙ্গভঙ্গি প্রকাশ করেন। এই অপরাধে মাহবুবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT