1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

চন্দনাইশে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার আটক এক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক চন্দনাইশ, চট্টগ্রাম

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার

দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি ড্রাম্পার ট্রাকসহ ১ জনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

 

আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার, চন্দনাইশ থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ পুলিশ চেকপোস্টের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি ড্রাম্পার ট্রাকও জব্দ করা হয়।

 

আটককৃত ব্যক্তি হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড হাছনদন্ডী এলাকার আহাম্মদ কবির প্রকাশ বরাইয়ার ছেলে বাবুল মিয়া(৩৫) ।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT