1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

গোলাপগঞ্জে গরু চুরির সময় বিয়ানীবাজারের এক মহিলা আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি :

 

গোলাপগঞ্জের লক্ষণাবন্দে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজারের নাসিমা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছেন এলাকাবাসী।

 

সোমবার (৮ নভেম্বর) রাতে মাইক্রোবাস দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের লোকজন মহিলাকে আটক করে পুলিশে সোর্পদ করে। আটককৃত মহিলা বিয়ানীবাজারের হবিদ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানায় নাসিমা বেগমকে আসামী করে গরু চুরি মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। তিনি বলেন, নাসিমা বেগমসহ কয়েকজন গোলাপগঞ্জ থানাধীন নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গরু চুরি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাসিমাসহ চুরির মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।

 

জানা যায়, আটককৃত নাসিমাসহ কয়েকজন পুরুষ সদস্য গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামের ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে বলদ ও বাচ্চাসহ একটি গাভি বের করে নিয়ে আসে। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও ওই মহিলাকে তারা হাতেনাতে গরু সহ ধরতে সক্ষম হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT