1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

গজারিয়ায় ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,বই বিতরণ, ও আলোচনা সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ,বই বিতরণ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বৃক্ষরোপণ এর মাধ্যমে এই কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরী,এরপর বাউশিয়াতে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ শেষে ভবেরচরস্থ পিংপং পার্কে সংগঠনের সভাপতি মো. মুকবুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন এর সঞ্চালনায় স্থানীয় সাংবাদিক সাথে মত বিনিময় ও বই বিতরণ করা হয়। বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সাবেক পরিচালক মো. হাফিজ আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ মাষ্টার,কে,এম রফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি মো. মাহবুব আলম শাহীন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ এর প্রতিনিধি শেখ নজরুল ইসলাম,বিচিত্র সংবাদ এর আবদুল হাকিম,দৈনিক আজকের পত্রিকার সাহাদাত হোসেন সায়মন,দৈনিক এশিয়া বানীর মো. রিপন মোল্লা, দৈনিক জনবানীর আল আমিন,মুন্সীগঞ্জ কাগজ এর ষ্টাফ রিপোর্টার আজিজুল হক পার্থ,কামরুল ইসলাম,দৈনিক নব অভিযান এর রুহুল আমিন,দৈনিক সবুজ নিশান এর আক্তার হোসেন বাবু,ফাল্গুনী টিভির সোলাইমান সিকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন নয়ন দেওয়ান,দৈনিক ভোরের চেতনার আমজাদ হোসেন,দৈনিক অগ্রসরের মোবারক হোসেন,দৈনিক মাতভূমির খবর এর ওসমান গণি প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় সাংবাদিকদের মাঝে ফারহান আক্তার এ্যনি, মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ পক্ষ থেকে উপহার হিসেবে বঙ্গবন্ধু’র উপর লেখা বিভিন্ন বই বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT