1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে মনোনিত হলো চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

 

 

খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কনফারেন্স রুমে ০৯ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বেলা ১০:০০ ঘটিকায় খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) এঁর সভাপতিত্বে অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় অক্টোবর/২১ মাসে চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে চুয়াডাঙ্গা জেলা মনোনিত হয়।

 

জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন। জনাব মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা হিসাবে যোগদান করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দুস্কৃতিকারীদের প্রতিরোধ করতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার প্রভাব বইছে আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে। একের পর এক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায়, দুস্থ্য, কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ পৌছানো,

 

 

শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, এতিম শিশুদের ঈদের জামা উপহার, শিক্ষা উপকরণ প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পৌছে যাবে পুরস্কার, ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক, মানবিক উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। যার প্রেক্ষিতে চুয়াডাঙ্গাবাসীর নিকট জননন্দিত মানবিক পুলিশ সুপারের স্বীকৃতি পেয়েছেন। সার্বিক দিক বিবেচনায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) মহোদয়ের নিকট থেকে পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি।

 

খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) মহোদয়ের নিকট হতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ ইলিয়াস হোসাইন শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরস্কার লাভ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এসময় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, খুলনা, পিবিআই ও সিআইডি’র পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT