1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত।

কয়রায় এখনো উন্মোচন হয়নি তিন হত্যা রহস্য।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় একই পরিবারের তিনজনকে হত্যার ১১ দিন পরেও উন্মোচন হয়নি ঘটনার মূল রহস্য। দায়ের করা মামলায় গ্রেপ্তার ৩জনকে জিজ্ঞাসাবাদ করেও নির্ভরযোগ্য তথ্য জানতে পারেনি পুলিশ। তবে প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার এসআই আসাদুল ইসলাম।

 

তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে। নিহতদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল এমন তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন- বামিয়া গ্রামের জিয়াউর রহমান জিয়া (৪১), একই গ্রামের কুদ্দুস গাজীর স্ত্রী সুলতানা (৩৮) ও ভাগবা গ্রামের আবদুল খালেক (৬৫)।

 

কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, ঘটনাটি রহস্যজনক। অধিকতর তদন্তের জন্য আইসিটি টিমের সহযোগীতা নেওয়া হচ্ছে। জেলা পুলিশের আইসিটি শাখার পরিদর্শক এজাজ শফি বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছেছি আমরা। আশা করছি, দ্রুত সবকিছু জানা যাবে।

 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর উপজেলার বামিয়া গ্রামে হাবিবুল্লাহ গাজী, তার স্ত্রী বিউটি বেগম ও মেয়ে টুনিকে হত্যার পর পুকুরে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা।

 

 

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ- ০৭/১১/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT