1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কয়রার বাঁধ নির্মাণে ১১৭৩ কোটি টাকা ( প্রায়) টাকার প্রকল্প অনুমোদন এক‌নেকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৭১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ৭টি প্রকল্পসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের ব‍্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা।

এর মধ্যে কয়রার বাঁধ নির্মাণে ১১৭২ কোটি ৩১ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে এসব প্রকল্পের অনুমোদন দেন। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ‍্য জানান।

খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন প্রকল্প। এই প্রকল্পের ব‍্যয় ধরা হয়েছে ১১৭২ কোটি ৩১ লাখ টাকা। পুরো ব্যয় বহন করবে সরকার।

 

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে মেরিন একাডেমির আধুনিকীকরণ প্রকল্প। আরিচা (বরশাইল) ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প; নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প।

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প। রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ (আরটিআইপি-২) এর তৃতীয় সংশোধিত প্রকল্প। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প। হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধিতকরণ প্রকল্প (কম্পোনেন্ট-১, বিডব্লিউডিবি অংশ); বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মাতারবাড়ি ২×৬০০ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার (১ম সংশোধিত) প্রকল্প।

 

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

দীর্ঘদিনের প্রত্যাশিত টেকসই বেড়ীবাঁধ নির্মাণে কয়রার ১৪/১ পোল্ডারের জন্য একনেক সভায় ১১৭২ কোটি ৩১ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কয়রার সর্বস্তরের জনসাধারন সহ দলীয় ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT