1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ক্রিকেটার সৌরভের জন্য স্কুল ছাড়া হতে যাচ্ছিলেন অভিনেতা সৌরভ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার পঠিত

অভিনেতা সৌরভ দাস ক্রিকেট বোঝার আগেই সৌরভ গাঙ্গুলির ভক্ত হয়ে উঠেছিলেন। ‘দাদা’-র প্রতি অগাধ ভালবাসা ছিল তার। কিন্তু এই দাদার জন্যই আর একটু হলে স্কুল থেকে বহিষ্কৃত হতে হতো এই অভিনেতাকে?

ভারতীয় গণমাধ্যম জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এসে সৌরভ দাস নিজেই জানিয়েছিলেন ছোটবেলার এই গল্প।

সৌরভ দাস জানান, তিনি তখন সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী। স্কুল বাসে স্কুল যাচ্ছিলেন। হঠাৎ সৌরভ লক্ষ্য করলেন বাসের পিছনে বসে থাকা এক দল ছাত্র সৌরভ গাঙ্গুলির করা একটি বিজ্ঞাপন নিয়ে হাসিঠাট্টা করছে। স্কুলে যারা ‘শচীন ভক্ত’ বলে পরিচিত। রাগে অগ্নিশর্মা সৌরভ সহ্য করতে না পেরে এক ছাত্রকে ঘুষি মেরে বসেন তিনি। বাসে শুরু হয়ে যায় হইচই। হট্টগোল শুনে থামাতে এসেছিলেন স্কুলেরই এক শিক্ষক। রাগের মাথায় তাকেও ধাক্কা মেরেছিলেন তিনি।

পরবর্তীতে সৌরভের বাবাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। ছেলের কার্যকলাপের বিষয়ে জানানো হয় তাকে। এরপরই অভিনেতার বাবা তাকে সৌরভ গাঙ্গুলিকে ভুলে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি তার পক্ষে। বরং সময়ের সঙ্গে সঙ্গে ‘দাদা’-র প্রতি ভালবাসা আরও বেড়েছে এই অভিনেতার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT