1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

কুষ্টিয়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

সুমাইয়া আক্তার শিখা।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া) জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কাবাডি খেলায় কুষ্টিয়া জেলার সাত থানার অন্তর্গত সাতটি বালক দল ও পুলিশ লাইন্স এর অন্তর্গত একটি বালক দলসহ মোট আটটি বালক দল অংশ গ্রহণ করে।

 

উদ্বোধনী খেলাটি মিরপুর থানার বালক দল ও ইবি থানার বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পর্যায়ক্রমে কুমারখালী থানার বালক দল, খোকসা থানার বালক দল, কুষ্টিয়া মডেল থানার বালক দল, ভেড়ামারা থানার বালক দল, দৌলতপুর থানার বালক দল ও কুষ্টিয়া জেলা পুলিশের অনূর্ধ্ব ১৯ বালক দলের মধ্যে নক আউট ভিত্তিতে খেলা সম্পন্ন হয়।

 

দিনব্যাপী সকল দলের খেলা শেষে কুমারখালী থানার বালক ও মিরপুর থানার বালক কাবাডি দল ফাইনালে উঠে। অনেক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যেখানে কুমারখালী বালক কাবাডি দল মিরপুর থানার কাবাডি দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়।

 

খেলা শেষে অপরাহ্ণে বিজয়ী ও বিজিত দলের মধ্যে একসাথে চাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের দেহ, মন ও আত্মার উন্নয়ন ঘটায়। তাই শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

 

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা (সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ), আনিতা আশরাফী দিবা (দপ্তর সম্পাদিকা), পুনাক, কুষ্টিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, আম্পায়ার বৃন্দ, মোঃ শহীদুজ্জামান (আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়া, পুলিশের সকল র‍্যাংকের অফিসার ফোর্স এবং কাবাডি খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT