1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

কুলিয়ারচরে রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫, বি-১, বাংলাদেশ এর প্রয়াত গভর্ণর আলহাজ্ব লায়ন মো. মজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ এর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (৯নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নয়াগাঁও বাসস্ট্যান্ডে রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর অফিস আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

 

রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি লায়ন মশিউর আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর উপদেষ্টা মামুন উর রশীদ, কার্যকরী সদস্য মো. মনিরুজ্জামান মনির, ছয়সূতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহাগ মিয়া, যুবলীগ নেতা আনোয়ার বাবুল সহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT