1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

কুলাউড়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৯ বার পঠিত

কুলাউড়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় ক্যারাম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাব্বির আলী (১৭) নামে কিশোর নিহতের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার গুচ্চগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের দুলাল মিয়ার ছেলে জুয়েল মিয়া ও আব্দুর রহিম।
থানা সূত্রে জানা যায়, রোববার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর ও অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান নির্ণয় করে পুলিশ।
পরে পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ রাতভর অভিযান পরিচালনা করে ভোর ৫টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলংয়ের গুচ্চগ্রাম থেকে ছাব্বির হত্যা মামলার দুই ঘাতককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই নিবাসী ছাব্বির আলী তার বাড়ির পার্শ্বের প্রতিবেশী অন্যান্যদের নিয়ে ক্যারেম বোর্ড খেলতে গিয়ে এক পর্যায়ে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ছাব্বির মারা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT