1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কাজিপুরে বরইতলা যুদ্ধে শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

আল মাহমুদ সরকার জুয়েল বিশেষ প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জ জেলার কাজিপুরের সবচেয়ে হৃদয়বিদায়ক দিনটি হচ্ছে ১৯৭১এর ১৪ ই নভেম্বর। সেই দিনে বরইতলার যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও তাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই নভেম্বর উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে সকাল ১১ টায় উপজেলার সিমান্ত বাজারের মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর চত্বরে অনুষ্ঠিত সভায় কাজিপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী সোলায়মান আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম , জেলার সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল আলম চৌধুরী, (জগলু) স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ঐ সময়কার প্রত্যাক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার গাজী আব্দুস ছালাম, সাবেক কমান্ডার গাজী ইউনুস উদ্দিন, আব্দুর রশিদ। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শিপন সরকারসহ প্রমূখ বক্তব্য রাখেন । এর আগে অতিথিবৃন্দ বরইতলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, ছালাম, সাইফুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাইদুল ইসলামসহ প্রচার সম্পাদক শওকত আকবর।

মুক্তিযুদ্ধে কাজিপুরের সবচেয়ে হৃদয় বিদারক দিনটি হচ্ছে ১৯৭১ সালের ১৪ নভেম্বর। এই দিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলা গ্রামে বর্বর পাকবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। গণহত্যার শিকার হয়েছিল নারীসহ ৭৬ জন, আহত হয়েছিল অনেকে। পাক হানাদারদের দ্বারা সম্ভ্রম হারিয়েছিল সদ্য বিবাহিতা ২ গৃহবধূ। আগুনে জ্বালিয়ে দিয়েছিল পুরো বরইতলা গ্রাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT