1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

উপহার দিতে চাই; মো. কাশেম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

মহাসিন মিয়া – দীঘিনালা।

 

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ির তিনটি ইউপি’তে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

 

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের নির্বাচনি কার্যক্রম, সভা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

(সোমবার) সন্ধ্যায় দীঘিনার রশিক নগর বটতলীতে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম লাকি’র নির্বাচনি এক জনসভার আয়োজন করা হয়।

 

উক্ত জনসভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব সুফি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে প্রথম নারী ও আওয়ামী লীগ মনোনীত উপজেলার ১ নং মেরুং ইউপি’র চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম লাকি’কে আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতিকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে উপহার দিতে চাই।

 

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই সমান সুযোগ-সুবিধা পাওয়ার জন্য এবং বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের ধারাকে অক্ষুণ্ণ রাখতে নৌকা মার্কায় আপনাদের একটি করে ভোট বিশেষ ভূমিকা রাখবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রহমান কবির রতন, বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. আকবর আলী মাস্টার, মো. সফিক, মো. কালাম প্রমূখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT