1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

আড়িয়া ইউনিয়নে টেবিল ফ্যান মার্কায় চেয়ারম্যান প্রার্থী’র নির্বাচনী প্রচারণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

 

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে আগামী ২৮শে নভেম্বর আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেবিল ফ্যান মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান আতিক এর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাতে মাঠে নেমেছেন বিএনপি নেতা কর্মী ও সাধারণ ভোটারবৃন্দ।

 

শনিবার সন্ধ্যায় মানিকদিপা রাঙ্গামাটি বাজারে আতিক-টেবিল ফ্যান মার্কায় ভোট চেয়ে প্রচারণায় অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহীম হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসীন আলী, সাবেক যুগ্ম- আহ্বায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, এটিএম শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, বিএনপি নেতা আব্দুল মান্নান মেম্বার, ফরহাদ হোসেন তোরাব,আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, যুবনেতা আব্দুল মতিন, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন সহ আতিক ভক্ত জনসাধারণ।

পরে বাজারের উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার। উপস্থিত বক্তব্য তিনি ইউনিয়ন ব্যাপী উন্নয়নের ধারা অব্যহত রাখতে আতিক কে টেবিল ফ্যান মার্কায় পুনরায় ভোট ও সমর্থন কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT