1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের লালমনিরহাট ১৯৩তম শাখার শুভ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ফুলবাড়ী রোডে শাহান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের লালমনিরহাট ১৯৩তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান। বক্তব্য রাখেন সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বগুড়া জোনের ইভিপি ও জোনাল হেড মোস্তাফিজুর রহমান সিডিসিএস প্রমুখ। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের রংপুর শাখার এভিপি ও ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব সেকেন্দার আলী, আব্দুল আহাদ লুলু, আলহাজ্ব শাহ আলম শেখ, আলী হাসান নয়ন, রফিকুল ইসলাম রিপন, মোর্শেদুর রহমান রাংগু, আব্দুল খালেক বাবু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT