1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

আদালতে মিথিলার জেরার মুখে তানজিন তিশা!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৭৯ বার পঠিত

কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদিই তাকে ধর্ষণ করে। প্রেম মুছে গেল… থেকে গেল গ্লানি। ঘটনা ধামাচাপা দিতে চাইল আপন মানুষগুলোই। ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে আসে। তার সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! এ লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা‘‌।

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা, আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন, ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার এবং আসামি পক্ষের আইনজীবির চরিত্রে রয়েছেন মিথিলা।

ফিচার ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চিত্রনাট্যে আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এফডিসির ৯নং ফ্লোরে আদালতের সেটে ফিল্মটির প্রথম ধাপের শুটিং করা হয়। প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

আগামীকাল ২৮ জুলাই দুপুর ২টায় দীপ্ত টিভিতে ফিল্মটি প্রচারিত হবে। একই দিন রাত ৯টায় উন্মুক্ত করা হবে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT