1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

আত্রাইয়ে বিনামূল্যে বীজ,সার ও উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬০ জন কৃষকের হাতে এগুলো তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার কেরামতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

কৃষি অফিসার জানান, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে নাবী পাট বীজ ও পেঁয়াজ এর উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ৬০ জন কৃষক বিনামূল্যে সহায়তা পাবেন।

 

সুফলভোগী ৫০ জন কৃষক পেঁয়াজ বীজ ১ কেজি, টিএসপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পেস্টি সাইড ১ প্যাকেট, নগদ/বিকাশে দুই হাজার আটশত টাকাসহ অন্যান্য উপকরণ পাবেন।

 

অনুরুপভাবে ১০ জন কৃষক আধাকেজি নবী পাট বীজ, ইউরিয়া সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, টিএসপি সার ১০ কেজি এবং নগদ/ রকেটে দুই হাজার ছয়শত ত্রিশ টাকা করে পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT