1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আচরন বিধি লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় তানভীর ইমাম এমপি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

মঙ্গলবার (৯ নভেম্বর) এমপি তানভীর ইমাম দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তিনটি নির্বাচনী সমাবেশ করেন। দুপুরের দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাকুয়া গ্রামে দলীয় প্রার্থী আব্দুস সালেক, বিকেলে বড় পাঙ্গাসী ইউনিয়নের হুমায়ুন কবির লিটন এবং সন্ধ্যায় সলপ ইউনিয়নের শওকাত ওসমানের পক্ষে সমাবেশ করেন তিনি। এসব সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

অভিযোগ রয়েছে এসব সমাবেশ থেকে দলীয় প্রার্থীদের নির্বাচনী সমাবেশে নৌকা প্রতীক দেখিয়ে ভোট প্রার্থনা করেন এমপি তানভীর ইমাম। একই সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের প্রতি হুঁশিয়ারী উচ্চার করে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।

 

বড় পাঙ্গাসী ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকেলে হাওড়া এলাকায় সভা করছেন এমপি সাহেব।

 

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আকমাল হোসেন বলেন, মঙ্গলবার বাকুয়া গ্রামে বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন এমপি সাহেব।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে আচরণ বিধি লঙ্ঘন করে এমপি তানভীর ইমাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমপির লোকজন স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের বিভিন্ন সময় হুমকি-ধামকিও দিয়ে আসছেন। ফলে স্বতন্ত্র প্রার্থী ও ভোটাররা চরম আতংকের মধ্যে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব বিষয়ে অভিযোগ করতেও ভয় পাচ্ছেন প্রার্থীরা। এখন পর্যন্ত প্রতিক বরাদ্দ না হলেও আওয়ামীলীগের প্রার্থীরা ব্যাপক শো-ডাউন ও প্রচারণা করছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। অপরদিকে পুলিশী প্রটোকল নিয়ে এমপি নির্বাচনী সমাবেশ করছে।

স্বতন্ত্র প্রার্থীরা আরও অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১৩ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে বিদ্রোহী প্রার্থীদের চেয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

 

উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এমপি মহোদয় নির্বাচনী সমাবেশ করেছেন-কেউ যদি এমন অভিযোগ করে তাহলে সেটা তদন্ত করে দেখা হবে।

 

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, সংসদ সদস্যদের নির্বাচনী সভায় বা প্রচারণায় অংশ নেয়ার কোন সুযোগ নেই। এব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-আংশিক) সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার ব্যক্তিগত সহকারিকে ফোনটি ধরিয়ে দেন। ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জল বলেন, এমপি সাহেব কোন নির্বাচনী সমাবেশ করেন নাই। তিনি দলের তৃণমূলের নেতাদের সাথে পূর্ব নির্ধারিত মত বিনিময় সভা করছেন। এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করেছেন বলে স্বীকার করেন।

 

আগামী ২৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ অক্টোবর। #

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT