1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

সুনামগঞ্জের ছাতকে ভ্যাক্সিন নিশ্চিত করোনে উত্তর খুরমায় স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পঠিত

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের লোকজনের মধ্যে করোনা ভ্যাক্সিন প্রদান করা হবে। ৭ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে। ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ড বর্তমানে ১,২ ও ৩ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ৮০০ জনের মধ্যে ভ্যাক্সিন প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৬০০ জন করে ভ্যাক্সিন প্রদান করা হবে। ৮ আগস্ট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জনকে, ১০ আগস্ট মইশাপুর মাদরাসা কেন্দ্রে ৬০০ জনকে ও ১১ আগস্ট হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরো ৬০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হবে। এ দিকে ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ আগস্ট ভ্যাক্সিন দেয়া হবে বলে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানিয়েছেন। পরবর্তীতে ইউনিয়নের অবশিষ্ট আরো ৬টি ওয়ার্ডের জনসাধারণকে করোনা ভ্যাক্সিন প্রদানের জন্য কেন্দ্র খুলে নির্দেশনা দেয়া হবে। উপজেলা হেলথ কমপ্লেক্সের ফেইসবুক পেইজে দেয়া ক্রমিক ২২,২৩,২৪ (উত্তর খুরমা ইউনিয়ন) থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সকাল ৯ ঘটিকা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত চলবে। ২৫ বছরসহ তদোর্ধ বয়সের ভ্যাক্সিন গ্রহিতাদের স্বাস্থ্যসুরক্ষাওয়েবসাইটে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এবং জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে কেন্দ্রে যেতে হবে। উত্তর খুরমা ইউনিয়নে ভ্যাক্সিন প্রদান শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার স্বাস্থ্য কর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান সহ ইউনিয়নের স্বাস্থ্য কর্মী, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের পরিচালক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT