1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

সাংবাদিকদের বেতন বাড়ানোর প্রস্তাব রেখে ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪২ বার পঠিত

সাংবাদিকদের বেতন বাড়ানোর প্রস্তাব রেখে ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন
♦জসিম মাহমুদ♦
‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড-২০১৮’ এর সুপারিশের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে মন্ত্রিসভা। এতে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বেতন ৮০-৮৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিকাল ৫টার দিকে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী। এছাড়া শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রী কমিটির সদস্য হিসেবে থাকবেন। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে তথ্য মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘মন্ত্রিসভা কমিটির কাজ হবে আগেই দেওয়া ওয়েজ বোর্ডের যে সুপারিশ রয়েছে তা পর্যালোচনা করা এবং নতুন সুপারিশমালা প্রণয়ন করা।’

নবম মজুরি বোর্ডের সুপারিশে কি থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শফিউল আলম বলেন, ‘আগে ওয়েজ বোর্ডের সুপারিশে ৬টি গ্রেড করা আছে। নতুন সুপারিশে ওই ছয়টি গ্রেডের প্রথম তিনটি গ্রেডে বেতন বাড়বে ৮০ শতাংশ এবং শেষের তিন গ্রেডে ৮৫ শতাংশ। বাড়ি ভাড়া ৬০ থেকে ৭০ শতাংশ এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ করার প্রস্তাব করা আছে।’

ইলেকট্রোনিক মিডিয়ার জন্য কোনও প্রস্তাব আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইলেকট্রোনিক্স মিডিয়ার জন্য ওয়েজ বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে আলাদা বেতন স্কেল প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT